জ্বালানি তেল রফতানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড ছোঁয়া অবস্থানে যুক্তরাষ্ট্র
এপ্রিল ১৬, ২০২৬
‘খর্বশক্তি’র নিউজিল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না মিরাজ
এপ্রিল ১৬, ২০২৬
জ্বালানি তেল রফতানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড ছোঁয়া অবস্থানে যুক্তরাষ্ট্র
এপ্রিল ১৬, ২০২৬
‘খর্বশক্তি’র নিউজিল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না মিরাজ
এপ্রিল ১৬, ২০২৬

দেড় মাস পর নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

দেড় মাস পর আবারো বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। একটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে গতকাল প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে ৭ কোটি ডলার কেনা হয়।

জানা গেছে, চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৫৫৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। তার মধ্যে চলতি মাসে কেনা হয়েছে ৭ কোটি ডলার। এদিকে গতকাল দিন শেষে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে হয়েছে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার। গত ৩১ মার্চ রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ সংকটের পাশাপাশি দামও বেড়েছে। তাই জ্বালানি আমদানিতে সরকারের ব্যয় বেড়েছে। ফলে রিজার্ভের ওপর বাড়তি চাপ পড়তে পারে, তা নিয়ে সরকারের মধ্যে উদ্বেগ রয়েছে।

এদিকে চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৬১ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১২৮ কোটি ডলার। তার মানে চলতি মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৫ দশমিক ৭৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *