
ফাঁস হওয়া নথির ভিত্তিতে অনুসন্ধান চীনা ‘স্পাই স্যাটেলাইট’ দিয়ে মার্কিন ঘাঁটিতে নজরদারি ইরানের
এপ্রিল ১৫, ২০২৬
হাম ও উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু
এপ্রিল ১৫, ২০২৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যুদ্ধ অবসানে চলতি সপ্তাহেই আবার আলোচনা শুরু হতে পারে। সম্প্রতি আলোচনা ভেঙে পড়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোয় অবরোধ আরোপ করে।
নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আপনার ওখানেই (ইসলামাবাদে) থাকা উচিত, কারণ আগামী দুদিনের মধ্যে কিছু ঘটতে পারে, এবং আমরা আবার সেখানে যেতে বেশি আগ্রহী।’
একই সময়ে মার্কিন সামরিক বাহিনী জানায়, অবরোধ শুরুর পর প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজ যুক্তরাষ্ট্র আরোপিত অবরোধ ভেঙে ইরানের বন্দর বা উপকূলীয় এলাকায় প্রবেশ বা বের হতে পারেনি।
আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা থাকা দুই সপ্তাহের যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে এ অচলাবস্থা।
ইরান এখনো ট্রাম্পের মন্তব্যের জবাব দেয়নি। তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা ‘খুবই বেশি’।
উপসাগরীয় অঞ্চল, পাকিস্তান ও ইরানের কর্মকর্তারাও জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের আলোচক দলগুলো চলতি সপ্তাহের শেষদিকে আবার পাকিস্তানে ফিরতে পারে, যদিও এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।
কূটনৈতিক অগ্রগতির আশায় আন্তর্জাতিক তেলের বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে। গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে।
বর্তমানে এক ডজনের বেশি মার্কিন যুদ্ধজাহাজ ও প্রায় ১০ হাজার মার্কিন সেনা ইরানের বন্দরগামী বা সেখান থেকে বের হওয়া সব দেশের জাহাজের ওপর এই অবরোধ কার্যকর করছে। এতে ইরানের অর্থনৈতিক নির্ভরতার উৎস জ্বালানি তেল রফতানিতে চাপ তৈরি হয়েছে। এছাড়া সম্প্রতি হরমুজ প্রণালি দিয়ে চলাচলে আরোপিত শুল্কে ছেদ পড়েছে।
মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় মার্কিন সামরিক কার্যক্রম তদারকি করা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় ছয়টি বাণিজ্যিক জাহাজ মার্কিন নির্দেশ মেনে ঘুরে দাঁড়িয়ে ইরানের বন্দরে ফিরে গেছে।
তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অন্তত চারটি ইরান-সংশ্লিষ্ট জাহাজ অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে অন্তত দুটি আগে ইরানের বন্দরে ছিল। এছাড়া ইরানের সঙ্গে সরাসরি সম্পর্কহীন আরো তিনটি জাহাজ অবরোধ শুরুর পর প্রণালি পার হয়েছে।
গত সপ্তাহান্তে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনায় কোনো সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্র বলেছে, ইরান তাদের প্রস্তাবে রাজি হয়নি।
সূত্র: বিবিসি


