দুদিনের মধ্যে ইরানের সঙ্গে আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের
এপ্রিল ১৫, ২০২৬
বরিশালে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস
এপ্রিল ১৫, ২০২৬
দুদিনের মধ্যে ইরানের সঙ্গে আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের
এপ্রিল ১৫, ২০২৬
বরিশালে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস
এপ্রিল ১৫, ২০২৬

হাম ও উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো নয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশু হামে ও বাকি আট শিশু এ রোগের উপসর্গ নিয়ে মারা গেছে।

সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামে যে শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তার বাড়ি চট্টগ্রামে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া আট শিশুর ছয়টি ঢাকা বিভাগের, একটি চট্টগ্রাম ও একটি রাজশাহীর। এ সময়ে সর্বোচ্চ ১৫৭ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ১৩ জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। আর তিনজন করে হাম রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও খুলনা বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১০৫ জনের মধ্যে। এর মধ্যে ৪৮৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ জন, যার মধ্যে ২৯০ জনই ঢাকা বিভাগের। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর (আটজন) ও ময়মনসিংহ (১৬ জন) বিভাগে।

এছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৯৩৫ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৪১১ জন এবং ঢাকা বিভাগে ২৫৮ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৯ দিনে হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৪ শিশুর। এছাড়া গত ২৯ দিনে হামের উপসর্গ নিয়ে আসা ১৫ হাজার ৬৫৩ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৬৫২ জন। তাদের মধ্যে ২ হাজার ৮৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৯ হাজার ৩০৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *