জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে: জামায়াত আমির
এপ্রিল ৯, ২০২৬
মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
এপ্রিল ৯, ২০২৬
জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে: জামায়াত আমির
এপ্রিল ৯, ২০২৬
মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
এপ্রিল ৯, ২০২৬

বিল উত্থাপনে বিচলিত প্রতিমন্ত্রী নুর—রাশেদ বললেন, লেখাটাতেই ত্রুটি রয়েছে

জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বার বার জটিলতায় পড়ছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তবে তাকে ভুল সংশোধনে সুযোগ করে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এমনটা ঘটে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে নুরের পাশে দাঁড়ালেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি কর্মী রাশেদ খান।

নুরুল হক নুরের বিল উত্থাপনের সময়কার বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার এক পোস্টে রাশেদ খাঁন বলেন, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বিল উত্থাপন নিয়ে যে ভুলটা পরিলক্ষিত হয়েছে, আসলে এই লেখাটাতেই ত্রুটি রয়েছে। মূলত প্রতিমন্ত্রী নুরুল হক নুর পড়তে গিয়ে বাক্যের সামঞ্জস্যতা পাচ্ছিলেন না, এজন্য তিনি পড়তে গিয়ে আটকে গেছেন। নিজেও বুঝতেছিলেন শব্দ বাক্য মিলতেছে না।

এটা দাপ্তরিক ভুল দাবি করে রাশেদ খাঁন বলেন, মন্ত্রীরা তো নিজেরা লেখে না, এটা প্রস্তুত করে তাদের সামনে দেওয়া হয়। এটা শুধু তার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। সমস্যা হয়েছে, তিনি হয়তো পূর্বে বিষয়টি সময়ের স্বল্পতার কারণে খেয়াল করতে পারেননি।

রাশেদ খাঁন বলেন, সংসদে তিনি (নুরুল হক নুর) নতুন। বলা যায় মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে সবচেয়ে তরুণ। আশা করি, তিনি এই অনাকাঙ্ক্ষিত ত্রুটি সংশোধন করে নিয়ে ভবিষ্যতে ভালো করবেন।

পোস্টের শেষে তিনি সাবেক সহযোদ্ধা ও প্রতিমন্ত্রী নুরুল হক নুরের জন্য শুভ কামনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *