বিল উত্থাপনে বিচলিত প্রতিমন্ত্রী নুর—রাশেদ বললেন, লেখাটাতেই ত্রুটি রয়েছে
এপ্রিল ৯, ২০২৬
গাইবান্ধায় পেট্রলপাম্পে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে আহত ৩
এপ্রিল ৯, ২০২৬
বিল উত্থাপনে বিচলিত প্রতিমন্ত্রী নুর—রাশেদ বললেন, লেখাটাতেই ত্রুটি রয়েছে
এপ্রিল ৯, ২০২৬
গাইবান্ধায় পেট্রলপাম্পে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে আহত ৩
এপ্রিল ৯, ২০২৬

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মালয়েশিয়া, ভারত ও চীন থেকে অকটেন, ডিজেল ও এলপিজিবাহী অন্তত পাঁচটি জাহাজ এরইমধ্যে বন্দরে এসেছে। নির্ধারিত সময় অনুযায়ী এসব জাহাজ থেকে জ্বালানি খালাস করবে বিপিসি। আগামী কয়েক দিনে আরো কয়েকটি জাহাজ আসার সম্ভাবনাও রয়েছে।

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামে একটি জাহাজ গতকাল দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে ভিড়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ ট্যাংকার ছাড়াও চলতি সপ্তাহের শেষ দিকে প্রায় ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরো একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বর্তমানে বন্দরের বহির্নোঙরে প্রায় ৪৩ হাজার টন জ্বালানি তেল নিয়ে আরো চারটি জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বণিক বার্তাকে বলেন, মালয়েশিয়া, ভারত ও চীন থেকে অকটেন, ডিজেল ও এলপিজিবাহী অন্তত পাঁচটি জাহাজ এরই মধ্যে বন্দরে এসেছে। নির্ধারিত সময় অনুযায়ী এসব জাহাজ থেকে জ্বালানি খালাস করবে বিপিসি। আগামী কয়েক দিনে আরো কয়েকটি জাহাজ আসার সম্ভাবনাও রয়েছে।

বিপিসির তথ্যমতে, অকটেনবাহী জাহাজটির পাশাপাশি গতকাল মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল এবং ভারত, চীন ও মালয়েশিয়া থেকে পৃথক তিনটি জাহাজে করে প্রায় সাড়ে সাত হাজার টন এলপিজি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক বাজারে অস্থিরতা ও সরবরাহ ঝুঁকির মধ্যেও ধারাবাহিকভাবে জ্বালানি আমদানি অব্যাহত রাখার ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *