‘বিএনপি চব্বিশের গণ‌অভ্যুত্থানের আয়নায় নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পায় না’
এপ্রিল ৯, ২০২৬
বিল উত্থাপনে বিচলিত প্রতিমন্ত্রী নুর—রাশেদ বললেন, লেখাটাতেই ত্রুটি রয়েছে
এপ্রিল ৯, ২০২৬
‘বিএনপি চব্বিশের গণ‌অভ্যুত্থানের আয়নায় নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পায় না’
এপ্রিল ৯, ২০২৬
বিল উত্থাপনে বিচলিত প্রতিমন্ত্রী নুর—রাশেদ বললেন, লেখাটাতেই ত্রুটি রয়েছে
এপ্রিল ৯, ২০২৬

জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে তিনি একথা বলেন।জাতীয় সংসদের এয়োদশ অধিবেশন বিকেল সাড়ে তিনটায় এ অধিবেশন শুরু হয়।

এর আগে সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে বিশেষ অধিকারের নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়। এরপর নোটিশটি উপস্থাপন করেন হানজালা। স্পিকার নোটিশটি বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠিয়ে দেন। এর আগে হানজালা পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুললে স্পিকার তাকে বিশেষ অধিকারের নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

নোটিশ উত্থাপনকালে হানজালা জানান, গত ৩০ তারিখে সংসদ এলাকায় তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলা হয়; পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *