পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু
এপ্রিল ৮, ২০২৬
রাজশাহীতে হাম উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩
এপ্রিল ৮, ২০২৬
পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু
এপ্রিল ৮, ২০২৬
রাজশাহীতে হাম উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩
এপ্রিল ৮, ২০২৬

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব: আইজিপি

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে আলী হোসেন ফকির বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত বদলাচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার অপরাধ ও জঙ্গিবাদ মোকাবেলায় দক্ষতা ও সচেতনতা জরুরি। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে সব সময় আধুনিক রাখতে হবে

পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা পুলিশ সদস্যদের প্রথম ও প্রধান দায়িত্ব। তিনি বলেন, এ দায়িত্ব পালনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপপরিদর্শকদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে আলী হোসেন ফকির বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত বদলাচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার অপরাধ ও জঙ্গিবাদ মোকাবেলায় দক্ষতা ও সচেতনতা জরুরি। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে সব সময় আধুনিক রাখতে হবে।

তিনি আরো বলেন, নতুন কর্মকর্তারা শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছেন না, তারা একটি সেবামূলক পেশায় যুক্ত হচ্ছেন। মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠার মূল্যবোধ নিয়ে দায়িত্ব পালন করতে হবে। পেশাদারত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেম বজায় রেখে কাজ করলে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ন থাকবে বলেও আইজিপি উল্লেখ করেন।

এর আগে কুচকাওয়াজে অংশ নেয়া শিক্ষানবিশ উপপরিদর্শকদের অভিবাদন গ্রহণ করেন ও প্যারেড পরিদর্শন করেন আলী হোসেন ফকির। পরে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এবারের কুচকাওয়াজে ২০৯ জন শিক্ষানবিশ উপপরিদর্শক অংশ নেন। তাদের মধ্যে ৫ জন নারী সদস্য ছিলেন। অনুষ্ঠানে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ জিএম আজিজুর রহমানসহ জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *