
জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকার
এপ্রিল ৮, ২০২৬
জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব: আইজিপি
এপ্রিল ৮, ২০২৬দ্রুত ও আধুনিক টোল আদায় নিশ্চিতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালুর লক্ষ্যে পদ্মা সেতুর উভয় প্রান্তের জেলায় আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যাতায়াত ব্যবস্থা আরো সহজ ও গতিশীল করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে সেতু পারাপার গাড়িগুলোতে ইটিসি রেজিস্ট্রেশনের জন্য লিফলেটও দেয়া হচ্ছে।
সেতু কর্তৃপক্ষের
উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ এপ্রিল ফরিদপুরের গোল্ডেনলাইন পরিবহনের বাস ডিপোয় পোর্টেবল আরএফআইডি স্ক্যানার দিয়ে শুরু হয় ফিল্ড পর্যায়ের ইটিসি রেজিস্ট্রেশন। তাছাড়া মাওয়া প্রান্তে নির্ধারিত বুথে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। পর্যায়ক্রমে মাদারীপুর টার্মিনাল, ঢাকার রাজারবাগ, সয়দাবাদ, যাত্রাবাড়ী ফিল্ড ইটিসি রেজিস্ট্রেশন করা হবে। এখন পর্যন্ত ইটিসি রেজিস্ট্রেশন করা গাড়ির সংখ্যা ৫৪৬টি।
এতে আরো বলা হয়েছে, ট্যাপ, বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন ব্যাংকের অ্যাপের মাধ্যমে টোল দেয়া যাচ্ছে। বর্তমানে বিভিন্ন পরিবহনের বাস ও অন্যান্য যানবাহন নন-স্টপ ইটিসি ব্যবহার করে ৬০ কিলোমিটার/ঘণ্টার কম গতিতে টোল প্লাজা অতিক্রমের সুবিধা উপভোগ করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইটিসি ব্যবহারের ফলে টোল প্লাজায় গাড়ি না থামিয়ে সরাসরি পার হওয়া যাবে। ফলে দীর্ঘ লাইনে অপেক্ষা করার ঝামেলা থাকবে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধ হওয়ায় যানজট কমবে এবং মূল্যবান সময় ও জ্বালানি সাশ্রয় হবে। নগদ টাকা বহনের প্রয়োজন নেই; ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেয়া হবে।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা জনসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইটিসি রেজিস্ট্রেশনের মাধ্যমে পদ্মা সেতুতে যাতায়াতকারী যানবাহনগুলো দ্রুততম সময়ে পারাপার হতে পারবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।


