জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব: আইজিপি
এপ্রিল ৮, ২০২৬
যুদ্ধবিরতির পর হরমুজ অভিমুখে রওনা ‘বাংলার জয়যাত্রা’র
এপ্রিল ৮, ২০২৬
জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব: আইজিপি
এপ্রিল ৮, ২০২৬
যুদ্ধবিরতির পর হরমুজ অভিমুখে রওনা ‘বাংলার জয়যাত্রা’র
এপ্রিল ৮, ২০২৬

রাজশাহীতে হাম উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরো তিন শিশু হাম উপসর্গ নিয়ে মারা গেছে এবং ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৩ শিশু। এসব তথ্য জানিয়েছেন রামেক মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে বিশ্বাস।

রামেকের মিডিয়া সেলের মাধ্যমে আজ দুপুরে দিকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি।

শঙ্কর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘন্টায় হামে সন্দেহে রামেক হাসপাতালে নতুন ভর্তি ২৩ জন এবং হাম উপসর্গের রোগী ডিসচার্জ হয়েছে ১০ জন।

তিনি আরও জানান, বর্তমানে হাম উৎসর্গ নিয়ে চিকিৎসাধীন ভর্তি রোগী আছে ১৩৩ জন। এ পর্যন্ত মোট ভর্তি হয়েছে ৪৫২ জন।

হাম উৎসর্গ নিয়ে মোট রোগী মৃত্যুর সংখ্যা ৪৬ জন বলে জানান রামেক মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস।

এদিকে হাম উপসর্গে রাজশাহী জেলার উপজেলা কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালে কোনো মৃত্যু নেই বলে নিশ্চিত করেছেন রাজশাহী সিভিল সার্জন রাজিউল ইসলাম।

রাজশাহী সিটি করপোরেশনের হাম আক্রান্ত ও উপসর্গে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছে রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। সেখানকার স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. দুলাল হোসেন জানান, করপোরেশন এরিয়ায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই। তবে হাম উপসর্গে রাজশাহী শহরের পাঁচটি বেসরকারী হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৪৭ জন শিশু ভর্তি আছেন। এ বিষয়টি স্ব স্ব মেডিকেলের চিকিৎসক নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *