১২ মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে নতুন সচিব
মার্চ ২৬, ২০২৬
জ্বালানি তেল মজুদ করে লাভ নেই দাম বাড়বে না
মার্চ ২৬, ২০২৬রাষ্ট্রপতির প্রেস উইং পুনর্গঠন করে তথ্য অধিদপ্তরের (পিআইডি) দুজন কর্মকর্তাকে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই আদেশে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এসএম রাহাত হাসনাতকে প্রেষণে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। নবনিযুক্ত দুই কর্মকর্তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে ন্যস্ত করা হয়েছে।
বর্তমানে মো. সরওয়ার আলম সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বাধীন প্রেস উইংয়ে নতুন করে এ দুই কর্মকর্তাকে যুক্ত করল সরকার।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতির প্রেস উইংয়ের কর্মকর্তাদের সরিয়ে দেয়া হয়েছিল। নির্বাচন পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগের প্রেস সচিব মো. সরওয়ার আলমকে পুনরায় নিয়োগ দেয়া হয়। এবার দুই কর্মকর্তাকে যুক্ত করার মাধ্যমে সেই উইংটি নতুনভাবে সাজানো হচ্ছে।


