২৫ মার্চই ছিল অখণ্ড পাকিস্তানের শেষ রাত
মার্চ ২৬, ২০২৬
রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নিয়োগ পেলেন পিআইডির দুই কর্মকর্তা
মার্চ ২৬, ২০২৬
২৫ মার্চই ছিল অখণ্ড পাকিস্তানের শেষ রাত
মার্চ ২৬, ২০২৬
রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নিয়োগ পেলেন পিআইডির দুই কর্মকর্তা
মার্চ ২৬, ২০২৬

১২ মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে নতুন সচিব

সরকারের প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করতে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ রদবদলের সিদ্ধান্ত জানানো হয়। পদোন্নতি, বদলি এবং চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে পদোন্নতি দিয়ে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব করা হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাওছারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (অতিরিক্ত সচিব) ইয়াসমিন পারভীন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আক্তারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এছাড়া, এস এম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *