
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত
মার্চ ২১, ২০২৬
এলএনজি সরবরাহে চুক্তির বাধ্যবাধকতা থেকে দায়মুক্তি চেয়েছে কাতার
মার্চ ২১, ২০২৬মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লিদের। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
এদিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় ঈদগাহ মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। ঈদের জামাত শুরুর অনেক আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মুসল্লিদের সহজে জাতীয় ঈদ্গাহে প্রবেশ নিশ্চিতে দোয়েল চত্বর, মৎস্য ভবন ও জাতীয় প্রেস ক্লাবের মোড় বন্ধ করে দেয়া হয়। লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা সারিবদ্ধভাবে ঈদগাহে প্রবেশ করেছেন।
শনিবার সকালে সরেজমিন দেখা যায়, প্রেস ক্লাবের সামনে দিয়ে লাইন ধরে ঢুকছেন মুসল্লিরা। অন্যদিকে মস্যৎভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তেও লাইনে দাঁড়িয়ে ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন।
এদিকে ঈদ জামাতে প্রবেশের মুখে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। ঈদ জামাতে আসা মুসল্লিদের তিন জায়গায় তল্লাশির পর জাতীয় ঈদগাহে প্রবেশ করতে দিয়েছেন তারা।


