দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস
মার্চ ২১, ২০২৬
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল
মার্চ ২১, ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস
মার্চ ২১, ২০২৬
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল
মার্চ ২১, ২০২৬

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ইমামতির দায়িত্ব পালন করেছেন। নামাজ শুরুর আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহত করে বয়ান করেন।
জাতীয় মসজিদের জামাতে অংশ নিতে এদিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন মুসল্লিরা। সকাল ৭টায় শুরু হয় প্রথম জামাত, যা ৭টা ২৬ মিনিটে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

জামাত শেষে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়া ছাড়াও দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করে মোনাজাত করেন মিজানুর রহমান। এ সময় রমজান মাসের রোজা ও অন্যান্য এবাদত যাতে আল্লাহ কবুলের জন্য দোয়া ও মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *