যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
মার্চ ২০, ২০২৬
তিন হাজার কিলোমিটার রেলপথে উদ্ধার ট্রেন মাত্র ৬টি রেলওয়ের দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার ব্যবস্থাপনা এখনো সেকেলে
মার্চ ২০, ২০২৬
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
মার্চ ২০, ২০২৬
তিন হাজার কিলোমিটার রেলপথে উদ্ধার ট্রেন মাত্র ৬টি রেলওয়ের দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার ব্যবস্থাপনা এখনো সেকেলে
মার্চ ২০, ২০২৬

ইসরায়েলের মন্ত্রণালয় লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। খবর আনাদোলু।

তেহরান জানিয়েছে, সম্প্রতি তাদের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা এবং অর্ধশতাধিক নৌসেনা হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে ইরানের পক্ষ থেকে এ অভিযানের তথ্য নিশ্চিত করা হলেও এতে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষও এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, হামলাটি মূলত যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনা’র বীর নাবিকদের রক্ত এবং ইসমাইল খতিব হত্যার জবাব। বিবৃতিতে তাদের ‘শহীদ’ অভিহিত করে বলা হয়, ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনে অপরাধীরা পার পাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *