জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
মার্চ ২০, ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয় লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের
মার্চ ২০, ২০২৬
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
মার্চ ২০, ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয় লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের
মার্চ ২০, ২০২৬

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী


রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গতকাল এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজের বাসায় থাকবেন। সরকারি বাসভবন যমুনায় উঠছেন না।

আতিকুর রহমান রুমন গতকাল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজের বাসায় থাকবেন। তিনি সরকারি বাসভবন যমুনায় উঠছেন না। তারেক রহমান গুলশানের নিজের যে ছোট বাসাটি, তাতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সে জন্য তিনি দেশে ফেরার পর এ বাসায় উঠেছেন। সেভাবেই বাসাটি সাজানো-গোছানো হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরো জানান, ঈদের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহে যাবেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজ আদায় করে তিনি দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন।

১৭ বছরের নির্বাসন থেকে গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরে তারেক রহমান সপরিবারে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন। এর পর থেকে তিনি সেখানেই বসবাস করছেন। পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটিতে থাকতেন তার মা বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *