মারা গেছেন চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম
মার্চ ২০, ২০২৬
জুমাতুল বিদা আজ
মার্চ ২০, ২০২৬
মারা গেছেন চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম
মার্চ ২০, ২০২৬
জুমাতুল বিদা আজ
মার্চ ২০, ২০২৬

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, কাল ঈদুল ফিতর

বাংলাদেশের আকাশে গতকাল কোথাও ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে আজ রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে ঈদুল ফিতর।

গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এই অবস্থায় শনিবার শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওইদিনই উদযাপিত হবে ঈদুল ফিতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *