বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে নয়, মেক্সিকোয় খেলতে চায় ইরান
মার্চ ২০, ২০২৬
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, কাল ঈদুল ফিতর
মার্চ ২০, ২০২৬
বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে নয়, মেক্সিকোয় খেলতে চায় ইরান
মার্চ ২০, ২০২৬
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, কাল ঈদুল ফিতর
মার্চ ২০, ২০২৬

মারা গেছেন চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল ভোর ৩টা ৪০ মিনিটে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ব্যক্তিজীবনে স্ত্রী জান্নাতুন্নেছা ও তিন পুত্রসন্তান রেখে গেছেন।

অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের মৃত্যুর খবর নিশ্চিত করে তার ছেলে চবির আইইআর বিভাগের সহযোগী অধ্যাপক ইফতেখার আরিফ জানান, তার বাবার প্রথম জানাজা চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে গতকাল বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য হিসেবে ২০১১-১৫ মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামের বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

বিশ্ববিদ্যালয় শিক্ষকতার পাশাপাশি তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২১ সালে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যানও নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *