দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, কাল ঈদুল ফিতর
মার্চ ২০, ২০২৬
জ্বালানি স্থাপনায় ইরান-ইসরায়েলের হামলা বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেল ও গ্যাসের দাম
মার্চ ২০, ২০২৬
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, কাল ঈদুল ফিতর
মার্চ ২০, ২০২৬
জ্বালানি স্থাপনায় ইরান-ইসরায়েলের হামলা বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেল ও গ্যাসের দাম
মার্চ ২০, ২০২৬

জুমাতুল বিদা আজ

রমজান মাসের শেষদিন ও একইসঙ্গে শেষ শুক্রবার আজ। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে দিনটি ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। আরবি শব্দ ‘বিদা’র অর্থ শেষ। সে হিসেবে ‘জুমাতুল বিদা’ অর্থ রমজানের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।

বিশেষ এ দিনে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করবেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করবেন।

জুমার নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। সবাই মিলে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন।

রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে বিবেচিত। হাদিসে বর্ণিত আছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত—রাসূল (সা.) বলেছেন, রমজান মাস এলে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় (সহিহ বুখারী, মুসলিম)।

শুক্রবার বা জুমার দিন এমনিতেই সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এর ওপর রমজানের শেষ জুমা হওয়ায় এ দিনে বিশেষ গুরুত্ব দিয়ে ইবাদত ও দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *