
কাতারের এলএনজি স্থাপনায় আবার হামলা হলে ইরানের পুরো গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ট্রাম্প
মার্চ ১৯, ২০২৬
শেখ মুজিবের সংবিধান চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী
মার্চ ১৯, ২০২৬ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। স্থানীয় সময় বুধবার লারিজানি নিহত হওয়ার এক দিন পর দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে লারিজানিকে একজন ‘বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ’ ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছেন মোজতবা খামেনি। তিনি বলেন, লারিজানির মতো একজন বিশিষ্ট ব্যক্তিকে টার্গেট করা থেকেই বোঝা যায় ইসলামের শত্রুদের কাছে তিনি কতটা গুরুত্বপূর্ণ ও ভয়ের কারণ ছিলেন। প্রতিটি ফোঁটা রক্তের মূল্য অচিরেই খুনিদের পরিশোধ করতে হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলি বিমান হামলায় আলী লারিজানি তার পুত্রসহ নিহত হন। একই রাতে পৃথক আরেকটি হামলায় ইরানের আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানিও প্রাণ হারান। এখানেই শেষ নয়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলি বাহিনী আরও একটি বিমান হামলা চালায় যাতে ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে ইসমাইল খতিবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং এই ঘটনাকে একটি ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে বর্ণনা করেছেন। একের পর এক শীর্ষ নেতার মৃত্যুতে তেহরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সূত্র: আল জাজিরা


