লারিজানি হত্যার চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে: মোজতবা খামেনি
মার্চ ১৯, ২০২৬
সংরক্ষিত নারী আসন: ৩৫ আসনের জন্য শুধু বিএনপিতেই জমা পড়েছে ৫০০ আবেদন
মার্চ ১৯, ২০২৬
লারিজানি হত্যার চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে: মোজতবা খামেনি
মার্চ ১৯, ২০২৬
সংরক্ষিত নারী আসন: ৩৫ আসনের জন্য শুধু বিএনপিতেই জমা পড়েছে ৫০০ আবেদন
মার্চ ১৯, ২০২৬

শেখ মুজিবের সংবিধান চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন না আনলে সংবিধান বাতিলের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার চাঁদপুর প্রেস ক্লাবে এনসিপির আয়োজনে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারি দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে নাকি এখন পরিবর্তন চলছে, এই পরিবর্তনটা শুরু করতে হবে সংবিধান থেকে। মূল সমস্যা হলো এটি হলো ভারতীয় সংবিধান, শেখ মুজিবের সংবিধান। ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না। আমরা বাংলাদেশের সংবিধান চাই। এখন আমরা কথা তুলেছি, সংবিধানের মৌলিক স্ট্রাকচারে ডেভেলপ করতে হবে। তারা সেটি না করলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমাদের হয়তো সংবিধান ছুঁড়ে ফেলার কর্মসূচিতে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *