
সিলেটে বাণিজ্যমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও প্রভাব পড়বে না ঈদযাত্রায়
মার্চ ১৫, ২০২৬
খুলনা অঞ্চলসহ ১৫ জেলায় পাম্প ও ট্যাংক-লরিতে তেল নেয়া বন্ধ
মার্চ ১৫, ২০২৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হবে। এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ বেলা ১১টায় তাকে নেয়া হবে।
সঙ্গে যাবেন তার স্ত্রী আফরোজা আব্বাস ও বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গতকাল এ তথ্য জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার ইফতারের পর অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার কথা জানানো হয় পরদিন রাতে। তবে অবস্থার অবনতি ঘটায় শুক্রবার মির্জা আব্বাসকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
অবস্থা জানতে গতকাল সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ বিষয়ে তিনি বলেন, ‘ওনার সিটি স্ক্যান করা হয়েছে। এর রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক উনাকে দেখছেন। ক্লোজ মনিটরিংয়ে আছেন তিনি।’
সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।
চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের পরবর্তী ৭২ ঘণ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


