খরচ বৃদ্ধির চাপে এশিয়ার চাল রফতানিকারকরা
মার্চ ১৫, ২০২৬
উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেয়া হবে মির্জা আব্বাসকে
মার্চ ১৫, ২০২৬
খরচ বৃদ্ধির চাপে এশিয়ার চাল রফতানিকারকরা
মার্চ ১৫, ২০২৬
উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেয়া হবে মির্জা আব্বাসকে
মার্চ ১৫, ২০২৬

সিলেটে বাণিজ্যমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও প্রভাব পড়বে না ঈদযাত্রায়

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও দেশে আসন্ন ঈদযাত্রায় এর কোনো প্রভাব পড়বে না।

পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। আমরা শান্তির পক্ষে, আশা করি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে।’

সিলেট নগরীর রায়নগর দপ্তরিপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে গতকাল এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়।

যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের পদক্ষেপ কী হবে? এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। তাই জনগণের নিরাপত্তা ও জীবনযাত্রা স্বাভাবিক রাখতে যা যা করণীয়, সে বিষয়ে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।’ সরকারের এ প্রস্তুতির কারণে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘নির্বাচনের আগে আপনাদের কাছে ভোট চাইতে এসে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ শহরের বিভিন্ন সমস্যাও ধাপে ধাপে সমাধান করা হবে।’

এ সময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অনুষ্ঠানের আয়োজক শফিকুর রহমান সুমনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *