মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি
মার্চ ১৪, ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দাম এক সপ্তাহে কমেছে ১.৭%
মার্চ ১৪, ২০২৬
মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি
মার্চ ১৪, ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দাম এক সপ্তাহে কমেছে ১.৭%
মার্চ ১৪, ২০২৬

মধ্যপ্রাচ্যে বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার —প্রতিমন্ত্রী নুরুল হক নুর

মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত চার প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে সরকার।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয় মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ছুটিতে দেশে ফেরার পর সাম্প্রতিক পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়া ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। এরই মধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যাওয়ার জন্য আটকে পড়া শ্রমিকদের ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হচ্ছে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের এ সুবিধা পেতে অবশ্যই ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।’

চলমান বৈশ্বিক উত্তেজনা, ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে নুরুল হক নুর বলেন, ‘মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় ৭৫ লাখ প্রবাসী বাংলাদেশীর নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রবাসী বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *