সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: ডা. তাহের
মার্চ ১১, ২০২৬
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আজ
মার্চ ১২, ২০২৬
সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: ডা. তাহের
মার্চ ১১, ২০২৬
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আজ
মার্চ ১২, ২০২৬

কাতারে আটকে পড়া বাংলাদেশীদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ

বিশেষ ফ্লাইটে যাত্রী তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে মানবিক দিকটি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। বিশেষ করে বাংলাদেশী পরিবারগুলোর শিশু, নারী এবং বয়স্ক সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট ও আসন বরাদ্দ দেয়া হবে।

মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধাবস্থার কারণে কাতারে আটকে পড়া বাংলাদেশী যাত্রী ও তাদের পরিবারকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ নিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১১ মার্চ) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসী ও ভ্রমণকারীদের ভোগান্তি লাঘবে কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে দূতাবাস কর্তৃপক্ষ। দ্রুততম সময়ের মধ্যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করাই এ আলোচনার মূল লক্ষ্য।

দূতাবাস জানিয়েছে, বিশেষ ফ্লাইটে যাত্রী তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে মানবিক দিকটি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। বিশেষ করে বাংলাদেশী পরিবারগুলোর শিশু, নারী এবং বয়স্ক সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট ও আসন বরাদ্দ দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *