সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ
মার্চ ১১, ২০২৬
কাতারে আটকে পড়া বাংলাদেশীদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ
মার্চ ১১, ২০২৬
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ
মার্চ ১১, ২০২৬
কাতারে আটকে পড়া বাংলাদেশীদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ
মার্চ ১১, ২০২৬

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: ডা. তাহের

সংসদের বিরোধী দলের এমপিদের নিয়ে বৈঠক শেষে আজ এ মন্তব্য করেন তিনি

জাতীয় সংসদে আগামীকাল শুরু হতে যাওয়া প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার কোন অধিকার নাই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর, সংসদে তার ভাষণ দেয়ার অধিকার নেই।’

সংসদের বিরোধী দলের এমপিদের নিয়ে বৈঠক শেষে আজ এ মন্তব্য করেন তিনি।

তাহের বলেন, ‘অধিবেশনে এ রাষ্ট্রপতির ভাষণ দেয়ার কোনো অধিকার নেই৷ কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়।’

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে ডা. তাহের বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নিঃসন্দেহে আমরা একটা জায়গায় পৌঁছেছি। সংসদে প্রস্তাব আসার পর সিদ্ধান্ত জানানো হবে।’

এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের বৈঠক করে ১১-দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা। আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয়বস্তু কী হবে, তা নিয়েও বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *