
ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্চ ১০, ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ বুধবার শুরু, ট্রফি উন্মোচন
মার্চ ১০, ২০২৬ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন।
টিএসসি এলাকায় গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে দু’জন ব্যক্তি ও দু’জন নারীকে লাঞ্ছিত করার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।


