সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে, নির্বাচনে ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে: জামায়াত আমির
মার্চ ১০, ২০২৬
টিএসসিতে নারী হেনস্তার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
মার্চ ১০, ২০২৬
সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে, নির্বাচনে ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে: জামায়াত আমির
মার্চ ১০, ২০২৬
টিএসসিতে নারী হেনস্তার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
মার্চ ১০, ২০২৬

ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ। ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মঙ্গলবার পেন্টাগনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন জয়েন্ট চিফ অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। খবর দ্য গার্ডিয়ান।

এ সময় তিনি বলেন, ইরানিরা ‘পারমাণবিক বোমা’র দিকে এগোচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা কখনোই হতে দেবেন না। তিনি আরো বলেন, ইরানের ধর্মীয় নেতারা জানেন, তাদের সামরিক বাহিনীকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। এখন তাদের একাকী এবং শোচনীয়ভাবে পরাজয় হচ্ছে।

এ সময় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী ধ্বংস করার পাশাপাশি তাদের চিরতরে পারমাণবিক অস্ত্র থেকে দূরে নিয়ে যাওয়ার লক্ষ্য বাস্তবায়ন করছে।

এ সংঘাত কতদিন চলবে সে বিষয়ে তিনি জানান, শত্রু পক্ষ পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না।

ব্রিফিংয়ে জেনারেল ড্যান কেইন তার বক্তব্যের শুরুতে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, যৌথ বাহিনী তাদের তিনটি প্রধান উদ্দেশ্যের ওপর গুরুত্ব দিচ্ছে— মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনা বা সম্পদে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা, ইরানি নৌবাহিনীকে আক্রমণ ও দুর্বল করা এবং তারা যেন আগামী বহু বছর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা চালাতে না পারে- তা নিশ্চিত করা।

সেই সঙ্গে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার প্রবণতা ক্রমাগত কমছে বলে জানান তিনি। বলেন, সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত এ হার প্রায় ৯০ শতাংশ কমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *