টিএসসিতে নারী হেনস্তার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
মার্চ ১০, ২০২৬
ইউরোপে পণ্য পাঠাতে সংকটে পড়েছে বাংলাদেশী পোশাক রফতানিকারকরা
মার্চ ১১, ২০২৬
টিএসসিতে নারী হেনস্তার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
মার্চ ১০, ২০২৬
ইউরোপে পণ্য পাঠাতে সংকটে পড়েছে বাংলাদেশী পোশাক রফতানিকারকরা
মার্চ ১১, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ বুধবার শুরু, ট্রফি উন্মোচন

তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে।

সফরকারী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বুধবার শুরু হচ্ছে। এ সিরিজ সামনে রেখে আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলনায়ক মেহেদী হাসান মিরাজ ও পাকিস্তান দলনায়ক শাহিন শাহ আফ্রিদি।

তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে। গত ২ ডিসেম্বরের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা। মাঝের এ সময়টা বাংলাদেশ দলের ব্যস্ত থাকার পর কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যদিও বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপড়েনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি টাইগারদের।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে রেকর্ড বেশ দুর্বল। এখন পর্যন্ত ৩৯টি ম্যাচ খেলে মাত্র ৫টি জিতেছে টাইগাররা, পাকিস্তান জিতেছে ৩৪টি। এটা দুই দলের সপ্তম দ্বিপাক্ষিক সিরিজ। পাকিস্তান টানা পাঁচটি সিরিজ জিতে নেয়ার পর ২০১৫ সালে হোম সিরিজে পাকিস্তানকে ৩-০তে হারিয়ে দেয় বাংলাদেশ।

বাংলাদেশের মাটিতে ১৭টি ওয়ানডের মধ্যে ১৪টি জিতেছে পাকিস্তান, তিনটি জিতেছে স্বাগতিকরা। বাংলাদেশের মাঠে চার সিরিজের তিনটি পাকিস্তান ও একটি বাংলাদেশ জিতেছে। পাকিস্তানের মাটিতে দুই পাঁচ ম্যাচের সিরিজ খেলে দুটিতেই হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সব মিলে, পাকিস্তানের মাঠে ১২ ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছে ০-১২ ব্যবধানে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *