
ভূরাজনীতি খামেনির মৃত্যু ও ইরানে এক যুগের অবসান
মার্চ ২, ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আইজিপির
মার্চ ২, ২০২৬সংসদীয় কার্যক্রমে চিফ হুইপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা, সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিল-প্রস্তাবে দলীয় অবস্থান সমন্বয়ের দায়িত্ব পালন করেন
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এছাড়া ৬ সংসদ সদস্য হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি হয়েছে।
একই দিন আরো একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৬ সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। হুইপ হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন হবিগঞ্জ-৩ আসনের জি কে গউস, খুলনা-৩ আসনের রফিকুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
সংসদীয় কার্যক্রমে চিফ হুইপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা, সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিল-প্রস্তাবে দলীয় অবস্থান সমন্বয়ের দায়িত্ব পালন করেন। এছাড়া সংসদ কক্ষে আসনবিন্যাস চূড়ান্তকরণ এবং সংসদ কমিটির সভাপতিত্বের মতো প্রশাসনিক দায়িত্বও চিফ হুইপের ওপর ন্যস্ত থাকে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে। অধিবেশনের আগে চিফ হুইপ ও হুইপদের নিয়োগ সংসদীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


