জাতীয় সংসদের চিফ হুইপসহ ৭ হুইপ নিয়োগ
মার্চ ২, ২০২৬
যুদ্ধ না চাইলেও সার্বভৌমত্বে অনড় ইরান; মার্কিন–ইসরায়েলি হামলায় বাড়ছে হতাহত
মার্চ ৩, ২০২৬
জাতীয় সংসদের চিফ হুইপসহ ৭ হুইপ নিয়োগ
মার্চ ২, ২০২৬
যুদ্ধ না চাইলেও সার্বভৌমত্বে অনড় ইরান; মার্কিন–ইসরায়েলি হামলায় বাড়ছে হতাহত
মার্চ ৩, ২০২৬

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আইজিপির

আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে হবে। এক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্লাটফর্মে আজ সকালে সব জেলার পুলিশ সুপারের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে এ নির্দেশনা দেন আইজিপি।

আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে হবে। এক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন।

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নির্দেশনা দিয়ে পুলিশপ্রধান বলেন, ‘ঈদে যানজট রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ফিরে আসা নিশ্চিত করতে হবে।’

সেবা প্রার্থীদের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, ‘থানায় সেবা নিতে আসা মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, যাতে তারা থানা থেকে হাসিমুখে ফিরতে পারেন। মানুষের সাথে সদাচরণ করে তাদের আস্থা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি বাড়াতে সচেষ্ট থাকতে হবে।’

মো. আলী হোসেন ফকির বলেন, নিরপরাধ মানুষকে কোনভাবেই হয়রানি করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *