
ঈদের আগেই খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা দেবে সরকার: মাহদী আমিন
ফেব্রুয়ারি ২১, ২০২৬
পাকিস্তান টি-২০ দলে বাবরের ভূমিকাটা আসলে কী
ফেব্রুয়ারি ২১, ২০২৬বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির পণ্য সরবারহ কার্যক্রম যেন জন-আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়- সেটা আমরা নিশ্চিত করব।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামীদিনগুলোয় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে নাগরিক সমাজের প্রতিনিধিদের আরো বেশি সম্পৃক্ত করা হবে। সেজন্য ওয়ার্ডপ্রতি এক বা একাধিক নাগরিক কমিটি করে দেব। এটি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন হয় বা কোনো অনিয়ম না হয়- সেটি তারা নিশ্চিত করবেন।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির পণ্য সরবারহ কার্যক্রম যেন জন-আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়- সেটা আমরা নিশ্চিত করব।
পরিদর্শনকালে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, মহানগর বিএনপির নেতা রেজাউল হাসান কয়েস লোদি, নাসিম হোসেন ও এমদাদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
রমজান উপলক্ষে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করছে সরকার। ঢাকার ৫০টি, চট্টগ্রামের ২০টি ও সাতটি বিভাগীয় এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। অবশিষ্ট ৫৫ জেলায় পাঁচটি করে ট্রাকে এসব পণ্য বিক্রি হচ্ছে। আগামী ১২ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ কার্যক্রমের আওতায় ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ভোক্তাকে সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও বরাদ্দ সাপেক্ষে এক-দুই কেজি খেজুর দেয়া হচ্ছে।


