
নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন হয়ে রাশিয়ায় যাচ্ছে বিদেশী গাড়ি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
রমজান উপলক্ষে আজ থেকে স্কুল ছুটি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর বাবা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর বাবা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বেলা ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এরপর দুপুর ১২টার দিকে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে গিয়ে বাবা ও মায়ের কবরে শ্রদ্ধা জানান তিনি।
গতকাল প্রথমে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তারেক রহমানকে সঙ্গে নিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন তার মন্ত্রিসভার সদস্যরা। এরপর সেখানে বৃক্ষরোপণের পাশাপাশি পরিদর্শন বইয়ে সই করেন সরকারপ্রধান।
এরপর রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এখানেও তারেক রহমান প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তারা সেখানে মোনাজাত ও দোয়া করেন।


