রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একেবারে খারাপ অবস্থা: অর্থমন্ত্রী
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একেবারে খারাপ অবস্থা: অর্থমন্ত্রী
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে মব কালচার কোনোভাবেই আর উৎসাহিত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে নিজের দপ্তরে গতকাল প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাংলাদেশে মব কালচার কোনোভাবেই আর উৎসাহিত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে নিজের দপ্তরে গতকাল প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মব সন্ত্রাস নিয়ে নতুন সরকারের অবস্থান কেমন হবে সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে মব কালচারের দিন শেষ। মব কালচারকে কোনোভাবেই আর উৎসাহিত করা হবে না। দাবিদাওয়া থাকবে, যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে পারবে। গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে। মিছিল-সমাবেশ করা যাবে, মতপ্রকাশের অধিকার থাকবে। তবে মব সৃষ্টি করে জনভোগান্তি তৈরি বা জননিরাপত্তা বিঘ্নিত করা যাবে না।’

পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই শুধু পুলিশ—এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। অথচ এ মন্ত্রণালয়ের অধীনে আরো বিভিন্ন সংস্থা কাজ করে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এবং অতীতে যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে তা পুনরুদ্ধার করতে হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সর্বস্তরে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির সহ্য করা হবে না। বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে গার্ড অব অনার দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয় নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। এ সময় সচিবালয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা যায়। নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান উপলক্ষে মন্ত্রণালয়ের প্রবেশপথ, করিডোর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ আগেই সম্পন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *