মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
প্রাইম ব্যাংকের গ্রাহকরা হায়াত প্লেস ঢাকা উত্তরায় পাবেন বিশেষ সুবিধা
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
প্রাইম ব্যাংকের গ্রাহকরা হায়াত প্লেস ঢাকা উত্তরায় পাবেন বিশেষ সুবিধা
ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অমর একুশে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি

অমর একুশে বইমেলার তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

অমর একুশে বইমেলার তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বইমেলা ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। বৈঠকে এবারের মেলায় স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি তারা আজ বেলা ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। আজ সন্ধ্যা ৬টায় লটারির ভিত্তিতে স্টল বরাদ্দ দেয়া হবে। আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করা লাগবে না বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

বৈঠক শেষে বাংলা একাডেমি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে মেলা শুরু এবং আবেদনের পরিবর্তিত সময়সীমা জানায়। কয়েকদিন থেকে মেলা আয়োজন নিয়ে জটিলতার মধ্যে গতকাল নতুন সরকারের প্রথম কার্যদিবসে বৈঠকে বসেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। প্রকাশকদের দাবির ভিত্তিতে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ভাড়া ‘শতভাগ মওকুফের’ ঘোষণা দেন এবং সবাইকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানান। পরে মেলা ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত হয়।

বাংলা একাডেমিতে সভা শেষে নতুন সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া মওকুফ করা হবে।’ সরকারের এমন সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন। বইমেলায় সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সম্মিলিত উদ্যোগেই এবারের মেলাকে সফল করে তুলতে হবে।’

নির্ধারিত সূচি অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি প্রদান করা হবে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।

বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার বেলা ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। সেই ভিত্তিতে সেদিন সন্ধ্যা ৬টায় লটারির ভিত্তিতে স্টল বরাদ্দ দেয়া হবে। আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন পড়বে না বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ প্রকাশক এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনের কারণে পহেলা ফেব্রুয়ারি এবার বইমেলা শুরু হয়নি। তবে সাবেক অন্তর্বর্তী সরকার ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা জানিয়েছিল। নতুন সরকার দায়িত্ব নেয়ার প্রথম দিন ফের পেছানোর সিদ্ধান্ত নিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *