রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল জনবল সংকটে চালু হয়নি নতুন ভবন, রোগী থাকছে করিডোরে
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল জনবল সংকটে চালু হয়নি নতুন ভবন, রোগী থাকছে করিডোরে
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একেবারে খারাপ অবস্থা: অর্থমন্ত্রী

দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘প্রতিষ্ঠানগুলো এখন খুবই খারাপ অবস্থায় আছে এবং এগুলোকে পুনরুদ্ধার করাই হবে বর্তমান সরকারের প্রাথমিক কাজ।

দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘প্রতিষ্ঠানগুলো এখন খুবই খারাপ অবস্থায় আছে এবং এগুলোকে পুনরুদ্ধার করাই হবে বর্তমান সরকারের প্রাথমিক কাজ। প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাদারত্ব, স্বচ্ছতা ও দক্ষতা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ। সঠিক প্রাতিষ্ঠানিক কাঠামো ছাড়া বড় কোনো কর্মসূচি গ্রহণ করলেও তা সফল হবে না।’

সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে গতকাল প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি পরিকল্পনা মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন।

দেশে পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর চলতে দেয়া হবে না জানিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিকে সাধারণ মানুষের উপযোগী করে গড়ে তুলতে হবে। প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে সবাই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে এবং এর সুফল সবার কাছে পৌঁছায়।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে গিয়ে দেশ এখন অতিরিক্ত নিয়ন্ত্রণের জালে আটকে গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কঠোরভাবে নিয়ন্ত্রণমুক্ত করার প্রক্রিয়া বা ডিরেগুলেশন শুরু করতে হবে। বাজার ব্যবস্থাকে উদার করার পাশাপাশি সবার জন্য সমান ক্ষেত্র তৈরি করা বর্তমান সরকারের লক্ষ্য। তাই পৃষ্ঠপোষকতার অর্থনীতি বন্ধ করে একটি উদার ও অংশগ্রহণমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে; যেখানে কোনো বিশেষ গোষ্ঠীর সুবিধা নয়, বরং সাধারণ মানুষের অধিকার প্রাধান্য পাবে।’ জনগণের দোরগোড়ায় অর্থনীতির সুফল পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *