
তারেক রহমান আজ জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাচ্ছেন
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
এশিয়া কাপ রাইজিং স্টারস
ফেব্রুয়ারি ১৫, ২০২৬নেদারল্যান্ডসের উদ্দেশে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
নেদারল্যান্ডসের উদ্দেশে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। গতকাল সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। এদিন রাত সাড়ে ১০টায় বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওই কর্মকর্তা বলেন, ‘গত ৯ ও ১০ ফেব্রুয়ারি ফয়েজ আহমদ তৈয়্যবকে মন্ত্রণালয় থেকে বিদায় জানানো হয়েছে। আগের জীবনে ফিরবেন বলে দেশত্যাগ করেছেন। বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসের সরাসরি ফ্লাইট না থাকায় তিনি প্রথমে জার্মানি গেছেন। সেখান থেকে নেদারল্যান্ডসে যাবেন।’
বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, দেশত্যাগের সময় তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেন। যদিও তার কাছে কূটনৈতিক ও ব্যক্তিগত—দুই ধরনের পাসপোর্টই ছিল।
ফয়েজ আহমদ তৈয়্যব নেদারল্যান্ডসের নাগরিক। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেন। এরপর একই বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান তিনি।


