
দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
অভিজাত প্রশাসন ক্যাডারকে জনবান্ধব ও পেশাদার করতে পারবে কি বিএনপি?
ফেব্রুয়ারি ১৬, ২০২৬শ্রীলংকাকে ৪ রানে হারাল বাংলাদেশের মেয়েরা
ব্যাংককে উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ক্রিকেটে শ্রীলংকাকে ৪ রানে হারালো বাংলাদেশ।
ব্যাংককে উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ক্রিকেটে শ্রীলংকাকে ৪ রানে হারালো বাংলাদেশ। আগে ব্যাট করে ১১৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে শ্রীলংকার মেয়েরা ৯ উইকেটে ১১১ রান তুলতে সমর্থ হয়।
আগে ব্যাটিংয়ে নেমে পুরো ২০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। ইশমা তানজিম (২৫ বলে ৩০) ও শারমিন সুলতানার (২৭ বলে ২৯) ব্যাটে ভর করে ১৯.৫ ওভারে ১১৫ রান তুলে অলআউট হয়ে যায় লাল-সবুজ প্রতিনিধিরা। সচিনি নিসানসালা ১৪ রানে ৪টি, সত্য সন্দিপানি ও মালশা সেহানি ২টি করে উইকেট নেন। এরপর সানজিদা আক্তার মেঘলা (৩/২০), লতা মণ্ডল (২/২০) ও ফাহিমা খাতুনের (২/২৪) দারুণ বোলিং বাংলাদেশকে জয় এনে দেয়।
৮ দলের এ আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ও থাইল্যান্ড। আগামীকাল থাইল্যান্ডের মুখোমুখি হবে ফাহিমা খাতুনের দল। বুধবার শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২২ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ আসর। ২০২৩ সালে হংকংয়ে অনুষ্ঠিত প্রথম আসরে ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা।


