মত-পথ ভিন্ন হতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
মত-পথ ভিন্ন হতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব
ফেব্রুয়ারি ১৫, ২০২৬

তারেক রহমান আজ জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাচ্ছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঐক্যের বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাসায় যাবেন। বিএনপির মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঐক্যের বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাসায় যাবেন। বিএনপির মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, তারেক রহমান আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় যাবেন। এরপর রাত ৮টার দিকে বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তার। মূলত ‘ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে’ তারেক রহমান প্রতিপক্ষ দল দুটির শীর্ষ নেতার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বণিক বার্তাকে বলেন, ‘জামায়াত ও এনসিপি প্রধানের সঙ্গে বিএনপির পক্ষ থেকে সাক্ষাতের উদ্যোগ নেয়া হয়। রোববার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ দুজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের দলের প্রধান বারবারই বলছেন, ঐক্যই আমাদের শক্তি। বিভাজন হলো দুর্বলতা। সেটিই চেয়ারম্যান তার এ সাক্ষাতের মাধ্যমে দেখাতে চান।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত বৃহস্পতিবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। অন্যদিকে সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ জোটে রয়েছে নাহিদ ইসলামের দল এনসিপি।

নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুললেও সামগ্রিকভাবে সুষ্ঠু নির্বাচন হওয়ায় ফলাফল মেনে নিয়েছে দলগুলো। এমন প্রেক্ষাপটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরকারের দায়িত্ব নেয়ার আগেই জামায়াত ও এনসিপির দুই শীর্ষ নেতার সঙ্গে সরাসরি দেখা করতে তাদের বাসায় যাচ্ছেন।

বিএনপি চেয়ারম্যানের এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, নির্বাচনী উত্তাপের পর সংলাপ, সহমত ও সহনশীলতার বার্তা দেয়ার জন্য এটি একটি কৌশলগত ও ইতিবাচক পদক্ষেপ।

বিএনপি সূত্র বলছে, ভবিষ্যৎ সরকার পরিচালনায় বিরোধী দলের সঙ্গে যোগাযোগ ও আস্থার সেতুবন্ধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান। এ মনোভাব থেকেই তিনি এ সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন।

এদিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনেও ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার বার্তা দিয়েছেন তারেক রহমান। সেখানে তিনি দেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সবার সহযোগিতাও চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *