দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড়
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ মঙ্গলবার
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড়
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ মঙ্গলবার
ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বরিশাল ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালে যাত্রীবাহী বাস ডোবায় পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন।

বরিশালে যাত্রীবাহী বাস ডোবায় পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার এসআই নাজমুল মোল্লা। নিহত জিহাদ সরদার (২৫) বগুড়ার সোনাতলা উপজেলার বালিয়াখালী এলাকার সবুর সরদারের ছেলে।

এসআই নাজমুল মোল্লা জানান, লাবিবা পরিবহনের বাসটি পটুয়াখালী থেকে ৩৬ জন যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। দুধল মৌ এলাকার গোলদার বাড়ির সামনে বিপরীতমুখী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে চালক বাসটি রাস্তার পাশে নামিয়ে দেন। এ সময় বাসটি রাস্তার পাশে ডোবার মধ্যে পড়ে যায়। যাত্রীরা কেউ গুরুতর আহত হননি। তবে বাসের নিচে চাপা পড়ে হেলপার জিহাদ নিহত হয়েছেন। বেলা ৩টার দিকে ডোবা থেকে বাসটি উদ্ধার করা হয়।

অন্যদিকে নরসিংদীর ঘোড়াশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় আকাশ মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। পলাশ থানার এসআই ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আকাশ মিয়া জামালপুরের মেলান্দহ উপজেলার লিটন মিয়ার ছেলে। তিনি টঙ্গীর হাজি মাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ট্রাকের হেলপার ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে টঙ্গী থেকে রায়পুরার উদ্দেশ্যে পণ্যবোঝাই একটি মিনি ট্রাক রওনা হয়। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঘোড়াশাল বাইপাস সড়কে পৌঁছলে চালক পাশের একটি দোকানে চা পান করার জন্য গাড়ি থামান। এ সময় হেলপার আকাশ মিয়া ট্রাকের পাশে দাঁড়িয়ে মালপত্র ঠিকভাবে বাঁধা আছে কিনা তা পরীক্ষা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে আকাশ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

পলাশ থানার এসআই ইউনুস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *