
মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল সরকার
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বরিশাল ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। গতকাল ভোর থেকে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। গতকাল ভোর থেকে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রী ও যানবাহনের চাপ। বিকালে ঘাটে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও করেছেন যাত্রীরা। যাত্রীদের বাড়তি চাপের কারণে ফেরি বাড়ানো হয়েছে। বর্তমানে নৌ-রুটে ১৪টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।


