ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড়
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড়
ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল সরকার

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ব‍্যক্তিগত কারণে ড. শেখ আব্দুর রশীদ নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সেইসঙ্গে সরকারের পক্ষ থেকে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।

আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ব‍্যক্তিগত কারণে ড. শেখ আব্দুর রশীদ নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। তবে নির্বাচন সন্নিকটে চলে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন।

এতে আরো বলা হয়, বিষয়টি নিয়ে অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

গতকাল শনিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার। তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *