বিজয়ীদের ও নির্বাচন সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানালেন চরমোনাই পীর
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
বিজয়ীদের ও নির্বাচন সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানালেন চরমোনাই পীর
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যুগপৎ জোটকে রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব দিয়েছে জনগণ: জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি বলেন, এ বিজয়ের মধ্য দিয়ে জনগণ যুগপৎ জোটকে রাষ্ট্রের শাসনব্যবস্থা বদল, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব দিয়েছে।

নির্বাচনে সারা দেশে যুগপৎ আন্দোলনের শরিকদের বিজয় জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নসহ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি জোটের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, এ বিজয়ের মধ্য দিয়ে জনগণ যুগপৎ জোটকে রাষ্ট্রের শাসনব্যবস্থা বদল, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব দিয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিবৃতিতে তিনি আশা প্রকাশ করে বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও তা কার্যকর করার মাধ্যমে আগামী সংসদ এ দায়িত্ব যথাযথভাবে পালনের পথে অগ্রসর হবে।

তিনি বলেন, আমরা একটি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই, যুগপৎ আন্দোলন ও একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ন্যায়বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার আন্দোলনের ধারবাহিকতাতেই এ নির্বাচনে অংশ নিয়েছি। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধ ও এদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের।

জোনায়েদ সাকি বলেন, এ নির্বাচন ছিল দেশের মানুষের বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন। সারা দেশের ভোটাররা শৃঙ্খলার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোও দৃঢ়তার সঙ্গে নির্বাচন সফল করতে ভূমিকা রেখেছে। কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার সফলভাবে নির্বাচন সম্পন্ন করেছে এবং নির্বাচন কমিশনও যথাযথ দায়িত্ব পালন করেছে বলে তিনি উল্লেখ করেন। এ জন্য দেশবাসী, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি তিনি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করেছেন। একইসঙ্গে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও পরিশ্রম করেছেন। সবার প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলো আগামীতেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে এবং গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরে আমাদের দায়িত্ব পালনে আগামী দিনেও আপনারা এ সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবেন। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, সবাইকে সঙ্গে নিয়েই জনগণের প্রতিনিধি হিসেবে আমরা আমাদের নির্বাচনী অঙ্গীকার পূরণের জন্য কাজ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *