
তারেক রহমানকে ব্রিটিশ হাই কমিশনের অভিনন্দন
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
যুগপৎ জোটকে রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব দিয়েছে জনগণ: জোনায়েদ সাকি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬বিবৃতিতে চরমোনাই পীর বলেন, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। কিছু অনিয়ম ও বিচ্ছিন্ন বিশৃঙ্খলা থাকলেও দেশের বাস্তবতায় একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এ জন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিবৃতিতে তিনি বলেন, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। কিছু অনিয়ম ও বিচ্ছিন্ন বিশৃঙ্খলা থাকলেও দেশের বাস্তবতায় একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এ জন্য অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
বিবৃতিতে তিনি নির্বাচনে বিজয়ী সব প্রার্থী ও রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে বলেন, জনতার প্রতি যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা রক্ষা করতে হবে। জনগণের প্রত্যাশার প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানুষ যে প্রত্যাশা নিয়ে জীবন-রক্ত উৎসর্গ করেছে তার প্রতি শ্রদ্ধা রক্ষা করুন।


