যুগপৎ জোটকে রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব দিয়েছে জনগণ: জোনায়েদ সাকি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই এখন প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
যুগপৎ জোটকে রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব দিয়েছে জনগণ: জোনায়েদ সাকি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই এখন প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ১৩, ২০২৬

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় বিএনপ চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় তাদের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি নির্বাচন কমিটির সমন্বয়কারী ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল দলের চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিজয়ের অভিনন্দন জানান। তার নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন। তারেক রহমানও বিএনপি মহাসচিবকে বিজয়ের অভিনন্দন জানান।

এ সময় তারা দু’জনে বেশকিছু সময় সারাদেশে নির্বাচনের ফলাফল বিশ্লেষণসহ নানা বিষয়ে আলাপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *