৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির
ফেব্রুয়ারি ৪, ২০২৬
গণহত্যার বিরুদ্ধে গার্দিওলার ‘কাউন্টার অ্যাটাক’, ট্রাম্পকে কড়া বার্তা
ফেব্রুয়ারি ৪, ২০২৬
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির
ফেব্রুয়ারি ৪, ২০২৬
গণহত্যার বিরুদ্ধে গার্দিওলার ‘কাউন্টার অ্যাটাক’, ট্রাম্পকে কড়া বার্তা
ফেব্রুয়ারি ৪, ২০২৬

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। ভারতকে আগেই হারিয়ে ফাইনালের মহড়া সেরে রেখেছে পিটার বাটলারের দল। শনিবার তাদের কাজে অনেকটা সহজ হবে বলেই ধারণা করা হচ্ছে।

টানা তিন জয়ে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখাল বাংলাদেশ। আজ বুধবার পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ আরেক ম্যাচে ভুটানকে একই ব্যবধানে হারিয়েছে ভারত। শনিবার বাংলাদেশ-ভারত ফাইনাল।

ম্যাচের তৃতীয় মিনিটে প্রতীমার গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর দুই অর্ধ মিলিয়ে হ্যাটট্রিক করেন আলপি আক্তার। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথমটি, ৬৭ মিনিটে দ্বিতীয় ও ৮২ মিনিটে তৃতীয় গোল করেন তিনি।

প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। ভারতকে আগেই হারিয়ে ফাইনালের মহড়া সেরে রেখেছে পিটার বাটলারের দল। শনিবার তাদের কাজে অনেকটা সহজ হবে বলেই ধারণা করা হচ্ছে।

অনূর্ধ্ব-১৮/ অনূর্ধ্ব-১৯/ অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের এটা সপ্তম আসর। এ আসরে বাংলাদেশ সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন। ভারত শিরোপা জিতেছে দুবার। বাংলাদেশ ও ভারত একবার যুগ্ম চ্যাম্পিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *