জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন
ফেব্রুয়ারি ৪, ২০২৬
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ফেব্রুয়ারি ৪, ২০২৬
জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন
ফেব্রুয়ারি ৪, ২০২৬
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ফেব্রুয়ারি ৪, ২০২৬

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি প্রার্থনা করে আবেদন করা হয়েছে।

আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ ধারাবাহিকতায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন জামায়াত আমির।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানিয়েছে, ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি প্রার্থনা করে আবেদন করা হয়েছে। আমরা আশা করছি, প্রধান নির্বাচন কমিশনার জামায়াত আমিরের ভাষণটি নির্ধারিত সময়ে সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *