আপিল শুনানি শেষে কয়েক আসনে হেভিওয়েট প্রার্থী হারাল বিএনপি
জানুয়ারি ১৯, ২০২৬
সংবাদ সম্মেলনে অধ্যাপক আনু মুহাম্মদ খাদ্য জোগান দিলেও কৃষি এখন অসুস্থতা তৈরির ক্ষেত্র
জানুয়ারি ১৯, ২০২৬
আপিল শুনানি শেষে কয়েক আসনে হেভিওয়েট প্রার্থী হারাল বিএনপি
জানুয়ারি ১৯, ২০২৬
সংবাদ সম্মেলনে অধ্যাপক আনু মুহাম্মদ খাদ্য জোগান দিলেও কৃষি এখন অসুস্থতা তৈরির ক্ষেত্র
জানুয়ারি ১৯, ২০২৬

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবে কিনা বিবেচনা করছে এনসিপি

প্রার্থিতা সংক্রান্ত আপিলের শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) প্রায় প্রত্যেক দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিকে ছাড় দিয়ে নির্বাচনে অংশ নেয়ার বৈধতা দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

প্রার্থিতা সংক্রান্ত আপিলের শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) প্রায় প্রত্যেক দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিকে ছাড় দিয়ে নির্বাচনে অংশ নেয়ার বৈধতা দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির মুখপাত্র ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘যদি এ রকমভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না। এ পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা, এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে মনে করছি।’

গতকাল রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

আসিফ মাহমুদ গতকাল দুপুর থেকে ইসিতে আপিল শুনানিতে ছিলেন। তার অভিযোগ, শুনানি চলাকালে আইনি যুক্তির বাইরেও চাপ ও আবেগের ভিত্তিতে রায় দিয়েছে ইসি। পুরো বিষয়টা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে। আপিল শুনানির শেষ দিনের মতো গুরুত্বপূর্ণ দিনে ইসির সামনে ছাত্রদলের দু-তিন হাজার নেতাকর্মী এক ধরনের মব তৈরি করে রেখেছিলেন। এর মধ্য দিয়ে তারা এক ধরনের চাপ তৈরি করে রেখেছিলেন।

তিনি বলেন, ‘শুনানির একটা পর্যায় শেষ হওয়ার পর এবং রায় দেয়ার আগ মুহূর্তে দেড় ঘণ্টা ধরে যে ঘটনা ঘটেছে, তা দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত। সে সময় ইসি বিএনপির মহাসচিবসহ দলটির পাঁচ সদস্যের একটা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন। পরে তারা এসে রায় দিলেন। বিএনপির প্রার্থীদের পক্ষে থাকা আইনজীবী রুহুল কুদ্দুস কাজলও বিএনপির প্রতিনিধি দলে ছিলেন। ওই বৈঠকের পর যে রায় দেয়া হয়েছে, সেটা সম্পূর্ণরূপে একপক্ষীয়।’

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইনজীবী জহিরুল ইসলাম মূসা বলেন, ‘বিএনপির ২০ জনের বেশি প্রার্থী দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ না করেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন; কিন্তু ইসি এখতিয়ারবহির্ভূতভাবে আইনের ব্যাখ্যা দিয়ে তাদের পার করে দিয়েছে। ঋণখেলাপিদের বৈধতা দিয়েও আইনের ব্যত্যয় করা হয়েছে। এগুলোর বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত রাখা হবে।’

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি সাক্ষাৎ করবে বলে সংবাদ সম্মেলনে জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *