১৪ ব্যাংক থেকে আরো ২২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
জানুয়ারি ৭, ২০২৬
নতুন নোটে আস্থাহীনতার নেপথ্যে
জানুয়ারি ৭, ২০২৬ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গত শনিবার বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গত শনিবার বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল, যা এরই মধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। উত্তাল সময়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজের যোগ দেয়ার খবর এল। গতকাল পিএসএলের এক্স হ্যান্ডেলের এক পোস্টে এ কথা জানানো হয়েছে।
পিএসএলের পোস্টে মুস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে। এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান।’
আগামী ২৬ মার্চ আইপিএল শুরুর দিনেই পিএসএলও শুরু হবে। মুস্তাফিজ মার্চে ভারতে নয়, খেলবেন পাকিস্তানে। তিনি ২০১৮ সালে এক মৌসুমে পিএসএল খেলেছেন। লাহোর কালান্দার্সের হয়ে সেবার ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৬ সাল থেকে তিনি আইপিএলে নিয়মিত মুখ।
পিএসএলে কোন দলে খেলবেন মুস্তাফিজ, সেটি এখনো নিশ্চিত হয়নি। প্লেয়ার্স ড্রাফটে তিনি দল পাবেন। প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনো ঠিক হয়নি।
মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।


