মস্তিষ্কের চার বাঁক: কোন বয়সে আপনার চিন্তাধারা বদলে যায়
জানুয়ারি ৭, ২০২৬
পাকিস্তান সুপার লিগে যোগ দিলেন মুস্তাফিজ
জানুয়ারি ৭, ২০২৬
মস্তিষ্কের চার বাঁক: কোন বয়সে আপনার চিন্তাধারা বদলে যায়
জানুয়ারি ৭, ২০২৬
পাকিস্তান সুপার লিগে যোগ দিলেন মুস্তাফিজ
জানুয়ারি ৭, ২০২৬

১৪ ব্যাংক থেকে আরো ২২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নতুন বছরের প্রথম পাঁচদিনে ৬০ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫২ শতাংশ বেশি।

নতুন বছরের প্রথম পাঁচদিনে ৬০ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫২ শতাংশ বেশি। এ পরিস্থিতিতে ব্যাংকগুলোয় ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। দাম ধরে রাখতে আবারো ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। দেশের ১৪টি ব্যাংক থেকে গতকাল ২২ কোটি ৩৫ লাখ ডলার কেনা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

জানা গেছে, মুদ্রাবাজারের বিনিময় হার বাজারভিত্তিক করার পর দর নিয়ন্ত্রণে রাখতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১৩ জুলাই ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতে অর্থাৎ ডলারের দর যাতে কমে না যায় সেজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে তা কেনা হচ্ছে।

এ তথ্য জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনছে। ১২২ টাকা ৩০ পয়সা দরে মঙ্গলবার ১৪টি ব্যাংকের কাছ থেকে কেনা হয়েছে ২২ কোটি ৩৫ লাখ ডলার।’ আগের মতোই কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এ ডলার কেনা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত (৬ জানুয়ারি) মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৪ কোটি ৬৫ লাখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *