প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে আবেদন শুরু, চলবে ৫টা পর্যন্ত
জানুয়ারি ৫, ২০২৬
সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে শীতের অনুভূতি, কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশার আভাস
জানুয়ারি ৫, ২০২৬
প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে আবেদন শুরু, চলবে ৫টা পর্যন্ত
জানুয়ারি ৫, ২০২৬
সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে শীতের অনুভূতি, কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশার আভাস
জানুয়ারি ৫, ২০২৬

এবার কলম্বিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের, তালিকায় কিউবাও

ট্রাম্প বলেছেন, কিউবা এখন পতনের জন্য প্রস্তুত। দেশটির আর কোনো আয় নেই। তারা ভেনেজুয়েলার তেল থেকেই আয় করত, এখন সেটাও পাচ্ছে না। কিউবা কার্যত ভেঙে পড়ার পথে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু কিউবান–আমেরিকান এই পরিস্থিতিতে খুব খুশি হবেন।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ ডিসেম্বর) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে কিউবার সরকারও শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি। খবর রয়টার্স ও আল জাজিরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলা খুবই অসুস্থ। কলম্বিয়াও অসুস্থ। এটা একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত রাষ্ট্রব্যবস্থা যা কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে। আর সে খুব বেশি দিন এটা করতে পারবে না।

ট্রাম্পের এমন মন্তব্যের পর এক সাংবাদিক প্রশ্ন করেন যে এর অর্থ কি কলম্বিয়ার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাবে? এর জবাবে ট্রাম্প বলেছেন, আমার কাছে এটা ভালোই শোনাচ্ছে। এছাড়া কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, দেশটিতে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে কারণ কিউবা নিজের দুর্বল অবস্থার কারণেই ভেঙে পড়তে পারে।

ট্রাম্প বলেছেন, কিউবা এখন পতনের জন্য প্রস্তুত। দেশটির আর কোনো আয় নেই। তারা ভেনেজুয়েলার তেল থেকেই আয় করত, এখন সেটাও পাচ্ছে না। কিউবা কার্যত ভেঙে পড়ার পথে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু কিউবান–আমেরিকান এই পরিস্থিতিতে খুব খুশি হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *